নাবালিকা পাচারের ভিন রাজ্যের ছক রুখে দেওয়া ক্যাব চালককে সংবর্ধিত করলো পুলিশ কমিশনার
দি নিউজ লায়ন; নাবালিকা পাচারের ভিন রাজ্যের ছক রুখে দেওয়া ক্যাব চালককে সংবর্ধিত করলো পুলিশ কমিশনার। সোমবার ক্যাব চালক জয়ন্ত কুমার সিংকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সংবর্ধনা তুলে দেন পুলিশ কমিশনার গৌরব শর্মা। শিলিগুড়ি পুলিশের তরফে জানানো হয় গত মাসের ২৮ তারিখ শিলিগুড়ির বাসিন্দা ক্যাবচালক জয়ন্ত কুমার সিংকে পাঞ্জাব থেকে জানানো হয় বেলাকোবার একটি ঠিকানা থেকে বাগডোগরা বিমানবন্দরে এক মহিলাকে পৌঁছে দিতে হবে।
প্রথমে ১লা জুলাই তারিখ দেওয়া হয়। পরে বিমানের সময় পরিবর্তন হয় গত ৬জুলাই তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা জানায় নিজেকে পাঞ্জাবের জলান্ধ্ররের বাসিন্দা বলা এক ব্যক্তি। সেমতই বেলাকোবায় বলা ঠিকানায় পৌঁছালে ক্যাব চালক জয়ন্ত কিছুটা বিস্মিত হন। তিনি দেখেন তাকে মহিলা বলা হলেও যাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা শেয়ার এক নাবালিকা। এবং এতদুরে যাওয়ার কথা হলেও ওই নাবালিকার সঙ্গে কোন প্রকার মালপত্র নেই।
তার বাড়ির অনেকটা দূর স্থান থেকে উঠেছে নাবালিকা। তার বাড়ির ঠিকানা জানতে চাইলে কোন উত্তর দেয়না সে। আর এতেই প্রাথমিকভাবে সন্দেহ হয় ক্যাবচালকের। নাবালিকাকে ক্যাবচালক বিষয়টি আন্দাজ করতে পেয়েই আশপাশের এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন নাবালিকার পরিচয় ও বাড়ি জানতে। এরপরই ওই নাবালিকাকে বাড়ির ঠিকানায় পৌঁছে দেয় ক্যাবচালক। নাবালিকাকে অভিভাবকের হাতে তুলে দিয়ে বিষয়টি পরিষ্কার হয়।
তার অভিভাবকরা জানান নাবালিকার কোথাও যাওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না কোনো ভুল পথে পা দিতে যাচ্ছিল নাবালিকা। এমনকি ভাড়া বাবদ অর্থও নাবালিকার মায়ের হাতে তুলে দেন ক্যাবচালক। পরবর্তীতে পুলিশকে পুরো বিষয়টি জানান তিনি। ক্যাবচালক পুলিশকে জানিয়েছে তিনি প্রথমে পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা হিসেবে নিজের পরিচয় দেওয়া ব্যক্তির কাজে মানা করেন তবে ক্রিয়া গ্রাহ্য করলে এক লাফে ৩০০০ টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৩০,০০০ টাকার প্রস্তাব দেওয়া হয় তাকে। আরে এতেই প্রথম খটকা বাঁধে ক্যাবচালকের। সোমবার সেই শিলিগুড়ির ক্যাব চালককে সংবর্ধিত করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার।

Post a Comment